বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত সমবায়ের হাত ধরে উন্নয়ন, গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ১ হাজার ৩৯৬ গাড়ির ১১ দলীয় লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম, ছিল কঠোর নিরাপত্তা গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা এমপি বাবরের গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: পৌর আওয়ামী লীগ নেতা রোমান ও ছেলে রাব্বি গ্রেপ্তার গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৫ গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

গোবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১.১৩ পিএম
  • ৬৭৩ Time View

 

গোবিপ্রবি, ২৫ মার্চ ২০২৬:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস-২০২৬ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আজ বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
২৫ মার্চের সেই ভয়াল কালরাত স্মরণে রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত ১ মিনিট সরকার ঘোষিত গণহত্যা দিবসের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।
প্রসঙ্গত, বাঙালি জাতির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দিতে একাত্তরের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ভয়ঙ্কর সেই রাতে শুধু ঢাকায় অন্তত ৭ হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!