শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

“ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”- ডিআইজি রেজাউল করিম মল্লিক

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১২.৪৪ পিএম
  • ৪০৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি।”

আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও পরবর্তীতে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় ডিআইজি রেজাউল করিম মল্লিক গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। এরপর পুলিশ লাইন্সে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, “নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।”

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বিত প্রস্তুতি গ্রহণে এই সভায় জেলা প্রশাসন ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা। জেলায় কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার (র‍্যাব)।

এনএসআই-এর ডেপুটি ডিরেক্টর। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)।

সমন্বয় সভায় ডিআইজি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট সফল করতে সেনাবাহিনী, র‍্যাব, জেলা প্রশাসন এবং পুলিশের মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে। জনগণকে সাথে নিয়ে তাদের বন্ধু হয়ে কাজ করতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিভিল স্টাফরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!