শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের সম্পর্কের জেরে হামলার অভিযোগ, গোপালগঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক গোপালগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির স্থান হবে না: এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জ আদালতে বিচারকের পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবী আহতের অভিযোগ আমেরিকা প্রবাসী দুই শিশুর হাতেই অরুনিমা রিসোর্টে ‘দ্বীপকুঞ্জ’-এর শুভ উদ্বোধন গোপালগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৮.০০ এএম
  • ৬৪৩ Time View

​এস এম সাজ্জাদ  হোসেন:

​গোপালগঞ্জে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এক বিশাল ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার শীর্ষস্থানীয় আলেম ও ইমামদের উপস্থিতিতে এই সম্মেলন সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান। জেলা কালচারাল অফিসার ফারহান কবির সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আশরাফুল ইসলাম। এছাড়াও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

​সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরতে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর জোর দেন। উপস্থিত ইমামগণ দেশের সমৃদ্ধি ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!