সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু: হত্যাকাণ্ডের অভিযোগ, লাশ মর্গে ৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত গোপালগঞ্জ পৌরসভা গোপালগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন গোপালগঞ্জে যাত্রীবাহী বাস মাইক্রোবাস, ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত  ৪৫ ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক থেকে চাঁদা তুলতে গিয়ে যুবকের মৃত্যু গোপালগঞ্জে নারীসহ দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৬০ মৎস্যজীবীর মাঝে গরু বিতরণ করলেন এমপি ডা. কে এম বাবর মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে ২৪ হাজার টাকার ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন গোপালগঞ্জের সাহাবুদ্দিন ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সব পজিটিভ নিউজ বয়কটের ঘোষণা গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

যবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১২.১১ পিএম
  • ২০৯ Time View

গোবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। আজ রবিবার ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা বার্তা জানান গোবিপ্রবি উপাচার্য।

দিবসটি উপলক্ষে রবিবার ক্যাম্পাসজুড়ে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও পিঠা উৎসব, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই কর্নার, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন প্রভৃতি।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।পরে গোবিপ্রবি উপাচার্যকে ও অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সবচে’ আকর্ষণীয় ছিল পিঠা উৎসব।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে যবিপ্রবিতে ৮টি অনুষদের অধীনে ২৭টি ডিপার্টমেন্টে ছয় হাজার ২১৩ শিক্ষার্থী অধ্যায়ন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!