রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জ-২:নিজ গ্রাম থেকে লুটুল ভুইয়ার নির্বাচনী প্রচারণা শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১.১০ পিএম
  • ৪৯৮ Time View

 

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান লুটুল ভুইয়া তাঁর নিজ গ্রাম চন্দ্র দিঘলিয়া থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন। আজ  বিকেলে স্থানীয় চন্দ্র দিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভার মধ্য দিয়ে তিনি তাঁর নির্বাচনী লড়াইয়ের সংকল্প ব্যক্ত করেন। এসময় প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রথম জনসভায় নিজের অনুকূলে ‘টেলিফোন’ মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান লুটুল ভুইয়া বলেন, “আমি বাইরের কেউ নই, আমি আপনাদেরই সন্তান। এই মাটির প্রতিটি ধূলিকণার সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। আপনাদের সুখ-দুঃখের সারথি হয়ে আমি আজীবন পাশে থাকতে চাই। গোপালগঞ্জের চলমান উন্নয়নের ধারাকে আরও বেগবান করতেই আমি প্রার্থী হয়েছি।”

তিনি আরো বলেন “আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা যদি আমাকে টেলিফোন প্রতীকে জয়যুক্ত করেন, তবে আপনাদের সঙ্গে নিয়েই একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন গোপালগঞ্জ গড়ে তুলব। আপনাদের ভালোবাসাই আমার মূল শক্তি।”

বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। দুপুরের পর থেকেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মিছিলে চন্দ্র দিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে প্রার্থীর প্রতি সোচ্চার সমর্থন জানান উপস্থিত হাজার হাজার জনতা।

জনসভা শেষে প্রার্থী কামরুজ্জামান লুটুল ভুইয়া নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে আশপাশের এলাকায় গণসংযোগ করেন। তিনি বয়োজ্যেষ্ঠদের দোয়া নেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটারদের মধ্যেও তাঁকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!