রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৩.০৬ পিএম
  • ৪৫৯ Time View

 

 

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। ঘটনার প্রায় ১০ বছর পর বুধবার (২৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

 

রায়ে পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং অপর ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ  ঝন্টু শেখ  ও কিবরিয়াল কাজী। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

 

মামলার অপর চার আসামি মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) ও প্রিন্স খাঁকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১১ জন হলেন— ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আকরাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে নিজ বাসায় ফেরার পথে সাইদুর রহমান বাসুকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন (জিআর নং-৬৮/২০১৬)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।রায় ঘোষণার পর নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!