মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

সাফল্যের ধারাবাহিকতায় কাশিয়ানীর রাজপাট কলেজে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১.১৭ পিএম
  • ৩৯৪ Time View

 

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজপাট কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৭ জানুয়ারি (শনিবার) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে সুদৃশ্য প্যান্ডেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন কলেজের প্রয়াত প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান লেবু মিয়ার ভাই মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও প্রথম অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা (জি এম)। গভর্নিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য তাজিম। গভর্নিং কমিটির সদস্য সামছুল হক মিয়া।কাশিয়ানী আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্র বুলবুল মিয়া।
আলোচনা সভায় বক্তারা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরেন। ১৯৯৪ সালে এক নিভৃত পল্লীতে প্রতিষ্ঠিত এই কলেজটি বর্তমানে জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম। বক্তারা গর্বের সাথে জানান, পরীক্ষার ফলাফলের গুণগত মানে কলেজটি ইতিমধ্যে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!