রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

এনএসটি ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১.৫০ পিএম
  • ৩৮১ Time View

গোবিপ্রবি প্রতিনিধি:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। আজ সোমবার বিকেল ৪টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকার অঙ্ক দিয়ে মূল্যায়ন করা যাবে না। টাকার চেয়েও এটি অনেক বেশি মর্যাদার। শিক্ষার্থীদের এই প্রাপ্তি আমাদের বিশ্বব্যিালয়ের জন্য ইতিবাচক বার্তা বয়ে নিয়ে এসেছে। ফেলোশিপপ্রাপ্ত এই ৩২জন শিক্ষার্থীই আমাদের বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন করতে পারে। তিনি আরো বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা এ বিশ্ববিদ্যায়কে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করার চেষ্টা করে যাচ্ছি।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আগামীতে আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের মুখ আরো উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!