বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ পৌরসভা সংলগ্ন ফুটপাতে ককটেল বিস্ফোরণ: শহরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত গোপালগঞ্জের তিনটি আসনে দৌড়ে এগিয়ে আছেন যারা গোপালগঞ্জ-২ আসনে বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদ ভোটের ক্যানভাসে বের হয়ে সড়ক দুর্ঘটনা: গোপালগঞ্জে ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত ৮ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন। ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জে পরকীয়া প্রেমের বলি ৩ বছরের শিশু, ওড়নায় শ্বাসরোধ করে বাক্সে ভরলেন গর্ভধারিণী মা! জামাত, এন সি পিকে ভোট দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তান হয়ে যাবে :গোপালগঞ্জ  ২ আসনের বিএনপি’র প্রার্থী ডাক্তার কে এম বাবর। আমি নির্বাচিত হলে গোপালগঞ্জে শান্তি ফিরবে: স্বতন্ত্র প্রার্থী লুটুল ভূঁইয়া

গোপালগঞ্জের তিনটি আসনে দৌড়ে এগিয়ে আছেন যারা

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫০ এএম
  • ৫০ Time View

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। শেষ মুহূর্তের প্রচারণা শেষে এখন প্রার্থীদের অপেক্ষা ভোটের রায়ের দিকে-কে হাসবে শেষ হাসি, সেটিই এখন দেখার বিষয়।
জনমত জরিপ ও স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষণে দেখা গেছে, আওয়ামী লীগ অংশ না নেওয়ায় এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি, খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।
গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান মোল্লা বিএনপির (ধানের শীষ), কাবির মিয়া জিওপি গনাধিকার পরিষদ (ট্রাক), আশ্রাফুল আলম শিমুল সতন্ত্র (ফুটবল), মাওলানা আ: হামিদ জামায়াত (দাঁড়িপাল্লা)।
গোপালগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জটিল।
এখানে বিএনপির ধানের শীষ সহ খেলাফত মজলিসের রিকশা প্রতীক এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে চতুর্মুখী প্রতিযোগিতা হতে পারে বলে জনমত জরিপে উঠে এসেছে।
বিএনপির (ধানের শীষ) ডা: কে এম বাবর, সতন্ত্র প্রার্থী (হরিণ) এম এইচ খান মঞ্জু, সতন্ত্র (টেলিফোন) কামরুজ্জামান ভূইয়া লুটুল, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা) প্রতীক নিয়ে লড়ছেন শুয়াইব ইব্রাহিম।
অন্যদিকে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষ, খেলাফত মজলিসের রিকশা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
প্রার্থীরা হলেন, এস.এম. জিলানী বিএনপি (ধানের শীষ), এ্যাড. হাবিবুর রহমান হাবিব সতন্ত্র (ফুটবল), মাওয়ালা আব্দুল আজিজ খেলাফত মজলিস (রিকশা), গোবিন্দ চন্দ্র প্রামানিক সতন্ত্র (ঘোড়া)
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে নৌকার সমর্থক ভোটব্যাংককে নিজেদের পক্ষে টানতে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারণায় ব্যাপক উত্তেজনা ও হিসাব-নিকাশ লক্ষ্য করা গেছে। ভোটারদের অংশগ্রহণ ও শেষ সময়ের সিদ্ধান্তই নির্ধারণ করবে তিন আসনের চূড়ান্ত ফলাফল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025