শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের আতঙ্ক: শহরাঞ্চলে ভোটার কম থাকলেও গ্রামে উপস্থিতি লক্ষণীয়

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.১২ এএম
  • ৩৩৮ Time View

 

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোট শুরুর আগে ও পরে ককটেল বিস্ফোরণের ঘটনায় শহর ও গ্রামের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিতে ভিন্ন চিত্র দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। এর রেশ কাটতে না কাটতেই আজ সকালে গোপালগঞ্জ পৌরসভার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পুনরায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ জন সাধারণ ভোটার আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ককটেল বিস্ফোরণের খবর দ্রুত ছড়িয়ে পড়লে শহর এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ শহরের অন্যান্য কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। সাধারণ ভোটাররা নিরাপত্তার শঙ্কায় ঘর থেকে বের হতে দ্বিধাবোধ করছেন।

তবে শহরের এই থমথমে পরিস্থিতির বিপরীতে ভিন্ন চিত্র দেখা গেছে গ্রামাঞ্চলে। জেলার মাঝিগাতী, ভবানীপুর ও কাঠি অঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। গ্রামীণ জনপদে সহিংসতার শঙ্কা থাকলেও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শহরের কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে যাতে ভোটাররা আশ্বস্ত হয়ে কেন্দ্রে ফিরতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!