নিজস্ব প্রতিবেদক ঃ
গোপালগঞ্জকে মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
শনিবার (১১ এপ্রিল) সকালে সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, গোপালগঞ্জের প্রতিটি মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডা. কে এম বাবর আরও বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী ঘোষিত নির্দেশনা অনুযায়ী সকলকে সাশ্রয়ী হতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply