মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত গোপালগঞ্জ-ঢাকা রুটে নিম্নমানের ট্রেন চালুর খবরে ক্ষোভ: এসি ও চেয়ার কোচসহ আধুনিক ট্রেনের গণদাবি গোপালগঞ্জে অব্যাহত লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কাশিয়ানীর একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী মামুন ভূঁইয়ার দৌরাত্ম্য নিয়ে নানা প্রশ্ন গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জব ফেয়ার উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মায়ের মৃত্যু গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সভাপতি মোস্তফা জামান, সম্পাদক রহমান মাহামুদ গোপালগঞ্জকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান জানালেন এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে চৈত্র শেষে কুয়াশার চাদর

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬.৪০ এএম
  • ৬৫ Time View

 

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সরকারি আইনি সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হক। সভায় তিনি আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করায় সাধারণ মানুষ এখন আইনি জটিলতা থেকে সহজে মুক্তি পাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। বক্তারা তাদের বক্তব্যে আইনগত সহায়তার প্রচার ও প্রসার ঘটাতে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইনি সেবাকে কেবল আইনি প্রক্রিয়ায় সীমাবদ্ধ না রেখে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে, যাতে কোনো মানুষই ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।
আলোচনা সভার আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শিল্পকলা একাডেমি চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে আরও ব্যাপক হারে পৌঁছে দিতে এবং বিরোধ নিষ্পত্তিতে আইনি সহায়তার ভূমিকা সম্পর্কে অবহিত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত সুধীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!