রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, উত্তেজিত জনতার আগুনে পুড়ল ফাল্গুনী এসি বাস গোপালগঞ্জে একের পর এক মিলে ১৫ গাড়ির সংঘর্ষ আহত প্রায় শতাধিক গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত সমবায়ের হাত ধরে উন্নয়ন, গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ১ হাজার ৩৯৬ গাড়ির ১১ দলীয় লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম, ছিল কঠোর নিরাপত্তা গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা এমপি বাবরের গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: পৌর আওয়ামী লীগ নেতা রোমান ও ছেলে রাব্বি গ্রেপ্তার গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬, ১২.১৬ পিএম
  • ৬৫৫ Time View

গোপালগঞ্জ রিপোর্ট :

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে একাত্তর টিভির আজিজুর রহমান রনি সভাপতি ও দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (১৬ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষনা করেন।

তিনি জানান, সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাই টিভির আরিফুল হক আরিফ পান ১৪ ভোট।

সধারন সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পেয়েছেন ৩ ভোট।(তবে শেষ সময়ে এসে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান)

সহ-সভাপতি দুটি পদে আরটিভি-র আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন। অপর পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু ১২ ভোট পান। পরে লটারীতে অছিকুজ্জামান নির্বাচিত হন। এ ছাড়ারা সময় টিভির জয়ন্ত শিরালী পান ৯ ভোট।

যুগ্ম সাধারন সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে এনটিভির মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনন্দ টিভির সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট।

নির্বাহী সদস্য ৪টি পদে স্টার টিভির নুরুল আলম ফয়সাল ২৯ ভোট, নিউজ-২৪ টিভির সামিউল আলিম ও চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ২৬ ভোট করে ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী একুশে টিভির রায়হান মুন্সী পেয়েছে ১১ ভোট।

এর আগে সকাল ১০ থেকে বেলা ১ পযর্ন্ত আনন্দ মুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এস এম হুমায়ুন কবীর। তার অপর সহযোগী তিন নির্বাচন কমিশনার হলেন, আমিনুল হাসান শাহীন, নুতন শেখ ও শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!