মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং গোপালগঞ্জে কনস্টেবল পদে ২১ জনের চূড়ান্ত নির্বাচন একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত গোপালগঞ্জে বিদেশফেরত কর্মীদের পুনএকত্রীকরণ ও কল্যাণ বোর্ড সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা, নিহতদের বাড়ি গোপালগঞ্জে চলছে শোকের মাতম গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৬ লাখ টাকা গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ৭ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন

গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬, ৩.০২ পিএম
  • ৩২ Time View

 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে সোমবার (১৮ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ মে থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলায় সাধারণ মানুষের জন্য অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন ধরনের ভূমি সেবা প্রদান করা হবে। এছাড়াও ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে গণশুনানি ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলি বিশ্বাস, রেভিনিউ ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায়, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো: রুহুল আমীন শহিদসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা। সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুফল সাধারণ মানুষ ভোগ করবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ১৯ মে সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ সময় সকলকে ভূমি সেবা মেলায় অংশগ্রহণ করে সরকারি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!