বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ৬০ মৎস্যজীবীর মাঝে গরু বিতরণ করলেন এমপি ডা. কে এম বাবর মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে ২৪ হাজার টাকার ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন গোপালগঞ্জের সাহাবুদ্দিন ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সব পজিটিভ নিউজ বয়কটের ঘোষণা গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং গোপালগঞ্জে কনস্টেবল পদে ২১ জনের চূড়ান্ত নির্বাচন একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত গোপালগঞ্জে বিদেশফেরত কর্মীদের পুনএকত্রীকরণ ও কল্যাণ বোর্ড সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা, নিহতদের বাড়ি গোপালগঞ্জে চলছে শোকের মাতম গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৬ লাখ টাকা

গোপালগঞ্জে ৬০ মৎস্যজীবীর মাঝে গরু বিতরণ করলেন এমপি ডা. কে এম বাবর

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬, ১২.৫১ পিএম
  • ৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দরিদ্র ও নির্বাচিত সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে আয়বর্ধনমূলক উপকরণ হিসেবে গরু বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার বিকেলে জেলা মৎস্য অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলার ৬০ জন নির্বাচিত মৎস্যজীবীর মাঝে ৬০টি গরু বিতরণ করা হয়। মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কৌশিক আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি সুফলভোগীদের হাতে গরু তুলে দেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।

এ সময় জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য খাতের উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আয়বর্ধনমূলক এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী করে তোলা এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জ সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও অংশ নেন সংসদ সদস্য ডা. কে এম বাবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!