বুধবার, ২০ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সব পজিটিভ নিউজ বয়কটের ঘোষণা গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং গোপালগঞ্জে কনস্টেবল পদে ২১ জনের চূড়ান্ত নির্বাচন একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত গোপালগঞ্জে বিদেশফেরত কর্মীদের পুনএকত্রীকরণ ও কল্যাণ বোর্ড সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা, নিহতদের বাড়ি গোপালগঞ্জে চলছে শোকের মাতম গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৬ লাখ টাকা গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ৭ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সব পজিটিভ নিউজ বয়কটের ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬.৫১ এএম
  • ২০৯ Time View

​নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের বর্বর হামলা, ক্যামেরা ভাঙচুর এবং লাঞ্ছনার প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক নেতাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে হাসপাতালটির সব ধরনের ‘পজিটিভ নিউজ’ (ইতিবাচক সংবাদ) বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির মতো নেতিবাচক সংবাদগুলো যথারীতি প্রকাশ করা হবে। ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংবাদকর্মীরা।

​বৈঠক সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এই সংবাদের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সেখানে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ ২৪’ (News 24)-এর প্রতিনিধি সামিউল আলিম এবং ‘ডিবিসি নিউজ’ (DBC News)-এর ক্যামেরা পারসন তমাল খান।

​অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল কলেজের ছাত্ররা হঠাৎ করেই সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা দুই সংবাদকর্মীকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে থাকা পেশাগত ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।

​এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ দুপুরে গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা এক জরুরি বৈঠকে বসেন। সভায় বক্তারা সাংবাদিকদের ওপর এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা জানান।

​বৈঠক শেষে সাংবাদিক নেতারা ঘোষণা দেন:
​পজিটিভ নিউজ বয়কট: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোনো ভালো কাজের সংবাদ বা পজিটিভ নিউজ সংবাদমাধ্যমে প্রচার করা হবে না।
​নেগেটিভ নিউজ চালু: হাসপাতালের যেকোনো অনিয়ম, ভুল চিকিৎসা, অব্যবস্থাপনা ও নেতিবাচক খবর জোরালোভাবে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!