মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন গোপালগঞ্জে যাত্রীবাহী বাস মাইক্রোবাস, ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত  ৪৫ ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক থেকে চাঁদা তুলতে গিয়ে যুবকের মৃত্যু গোপালগঞ্জে নারীসহ দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৬০ মৎস্যজীবীর মাঝে গরু বিতরণ করলেন এমপি ডা. কে এম বাবর মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে ২৪ হাজার টাকার ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন গোপালগঞ্জের সাহাবুদ্দিন ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সব পজিটিভ নিউজ বয়কটের ঘোষণা গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং গোপালগঞ্জে কনস্টেবল পদে ২১ জনের চূড়ান্ত নির্বাচন একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত

গোপালগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬, ১১.৪৫ এএম
  • ৩৪ Time View

মো: আল-ইমরান সুমন:

গোপালগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করেছে বসুন্ধরা শুভসংঘ। এ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে নজরুল সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৪ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের জলসাঘর সংগীত একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়। ‘ক’ ও ‘খ’—দুই গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় শিশু-কিশোররা নজরুল সংগীত পরিবেশন করে দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

আলোচনা সভায় বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি সুজন দাস, সহসভাপতি মো: আল ইমরান সুমন ও মিমি বালা, সাধারণ সম্পাদক তূর্য রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু বিশ্বাসসহ সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার বাড়ৈ, বিষ্ণুপদ বালা এবং জলসাঘর সংগীত একাডেমির আহ্বায়ক বিপ্লব বিশ্বাস, প্রাক্তন সভাপতি অমিতোষ বিশ্বাস, নির্বাহী সভাপতি মানবেন্দ্র বিশ্বাস, সদস্য কনোজ কান্তি বিশ্বাস, সহসভাপতি বিষ্ণুপদ বিশ্বাস, সদস্য সচিব শংকর মালাকার, পূর্ণেন্দু বালা, মনিষ সরকার, সহপ্রশিক্ষক মৌসুমি বিশ্বাসসহ অনেকে।

বিচারক বিষ্ণুপদ বিশ্বাস বলেন, প্রতিযোগীদের গায়কি ও উচ্চারণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিশুদের নিয়মিত নজরুল সংগীত চর্চার আহ্বান জানান।

জলসাঘর সংগীত একাডেমির অধ্যক্ষ ও বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী মহানামব্রত সরকার দ্বীপ বলেন, গ্রামের শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সুজন দাস বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজকল্যাণমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন তূর্য রহমান।

‘ক’ গ্রুপে প্রথম হয় মুন হীরা, দ্বিতীয় বিনম্রতা বাড়ৈ ও ডেইজি বিশ্বাস এবং তৃতীয় সুস্মিতা মন্ডল, রুশা বিশ্বাস ও সূর্য ভক্ত।
‘খ’ গ্রুপে প্রথম হয় জয়িতা সরকার, দ্বিতীয় অদ্রিতা বাড়ৈ এবং তৃতীয় অর্জন বিশ্বাস ও প্রিয়ন্তী বসু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামিউল আলম, মিলন বিশ্বাস, অয়ন সাহা, সীমান্ত পাল, সুবর্ণা ইসলাম, তুশি খানম, রাজিয়া সুলতানাসহ জলসাঘর সংগীত একাডেমির রথীন হীরা, হীরামন বিশ্বাস, শিখা রানী মজুমদার, তুলি বিশ্বাস, প্রমিলা বিশ্বাস, সুব্রত মন্ডল, কনিকা বাড়ৈ, সুশান্ত মজুমদার, ঝুমা কীর্তনীয়া, বনানী হালদার ও দীপিকা মন্ডল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!