নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যমুনা ব্যাংক পিএলসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় গোপালগঞ্জ শহরের যমুনা ব্যাংক শাখা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক গোপালগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ জিয়াউল হক, সেকেন্ড অফিসার নাসিরুল হক সুজন, বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন, “যমুনা ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা, ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবী মানুষের আর্থিক সেবা নিশ্চিত করে এলাকার অর্থনীতির চাকা সচল রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই যমুনা ব্যাংকের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। ভবিষ্যতেও আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
Leave a Reply