রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ ১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সময়সূচি পরিবর্তনের দাবি

গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১.৫১ পিএম
  • ৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটি এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু। তিনি বলেন, দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন করছে। ঘুষ, স্বজনপ্রীতি ও মতার অপব্যবহার সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

মূল প্রবন্ধে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারি অর্থের হিসাব জনগণের সামনে প্রকাশ এবং দুর্নীতিবাজদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার দাবি জানানো হয়।

এ ছাড়া তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, ঘুষ গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা, শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং প্রশ্নপত্র ফাঁস ও কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্বাস্থ্য খাতে ই-টেন্ডারের যথাযথ প্রয়োগ, হাসপাতালের সেবার মান নিশ্চিতে শক্তিশালী নজরদারি এবং ভুয়া চিকিৎসক ও অবৈধ কিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি উঠে আসে সেমিনারে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিকায়েল রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো. ইকবাল হোসেন, কলেজের সাবেক উপাধ্যক্ষ সরদার নূরুল ইসলাম, টুঙ্গিপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাসুদ আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান এবং গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার সাবিনা ইয়াছমিন।

সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা।

বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব কোনো একক ব্যক্তি বা সংগঠনের নয়। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতে কার্যকর নজরদারি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!