শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ ১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১.০৭ এএম
  • ৮৯ Time View
oplus_1040

গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরফা গ্রামের এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান (১০)।
স্থানীয়রা জানান, বিকেলে এনায়েত খাঁ তার ছেলে মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ধানক্ষেতে পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তারা পানির মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেখ মোস্তফা জামান গোপালগঞ্জ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!