রাজিয়া সুলতানা :
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। সকাল থেকে শহরের জেলা প্রশাসকের কার্যালয়, কোট চত্বর, প্রধান প্রধান সড়ক, বিজিবি টহল দিচ্ছে,শহরের গুরুত্বপূর্ণ স্থানে ও মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
গত কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জে।
এসব কর্মসূচি থেকে টুংগীপাড়া ও গোপালগঞ্জ জেলা শহরে ব্যাপক নাশকতা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ কর্মসূচি থেকে ভাঙচুর করা হয় জেলা বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি কার্যালয় ও উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপি’র সভাপতি বসত বাড়ি।
এর আগে গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলার বাদী টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেমকে গতকাল রাতে দায়িত্ব পালনকাল কুপিয়েছে আন্দোলনকারীরা।
এছাড়াও রাতে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুড়িয়ে দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের দুইটি শাখা। এসব নাশকতার ঘটনা মোকাবেলা ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি।
পাশাপাশি জেলা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি জুড়ে পুলিশ বিজিবির পাশাপাশি অব্যাহত রয়েছে এস আর বি’র আইনশৃঙ্খলা বাহিনীর টহল। তবে আজ জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হলেও এখনো জেলা জুড়ে থমথমে অবস্থা রয়েছে।
Leave a Reply