সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গোপালগঞ্জ থেকে নেতাকর্মীদের ঢল: নেতৃত্বে ডা. কে এম বাবর

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬.৩৬ এএম
  • ৬৩০ Time View

 

 

গোপালগঞ্জ:

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গোপালগঞ্জ থেকে সহস্রাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনের এক বিশাল বহর ঢাকার পথে যাত্রা শুরু করে নেতৃত্বে ডা. কে এম বাবর । এই শোকযাত্রার একটি বড় অংশের নেতৃত্ব দিচ্ছেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর। তাঁর নেতৃত্বে সকাল থেকেই গোপালগঞ্জ শহর ও সংলগ্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

যাত্রা শুরুর প্রাক্কালে ডা. কে এম বাবর বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন প্রতীক। তাঁর বিদায়ে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে গোপালগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আজ স্বতঃস্ফূর্তভাবে শোকার্ত চিত্তে ঢাকার জানাজায় যোগ দিতে যাচ্ছেন।”

সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের বহনকারী যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। জেলা বিএনপির অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও পৃথক পৃথক বহরে এই শোকযাত্রায় শামিল হয়েছেন। তারা প্রিয় নেত্রীর শেষ বিদায়ে উপস্থিত হতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!