মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ-২ আসনে বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদ ভোটের ক্যানভাসে বের হয়ে সড়ক দুর্ঘটনা: গোপালগঞ্জে ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত ৮ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন। ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জে পরকীয়া প্রেমের বলি ৩ বছরের শিশু, ওড়নায় শ্বাসরোধ করে বাক্সে ভরলেন গর্ভধারিণী মা! জামাত, এন সি পিকে ভোট দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তান হয়ে যাবে :গোপালগঞ্জ  ২ আসনের বিএনপি’র প্রার্থী ডাক্তার কে এম বাবর। আমি নির্বাচিত হলে গোপালগঞ্জে শান্তি ফিরবে: স্বতন্ত্র প্রার্থী লুটুল ভূঁইয়া গোপালগঞ্জে বিজিবির ‘নিরাপত্তা দুর্গ’: মোতায়েন ১৮৩ প্লাটুন সদস্য গোপালগঞ্জে ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ নিয়ে ছড়ানো তথ্য গুজব: জেলা প্রশাসনের স্পষ্টিকরণ এদেশে আর যেন কবর থেকে উঠে আসা মুদ্দা যেন ভোট দিতে না পারে সেজন্য আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। গোপালগঞ্জে মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন।

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৫২ পিএম
  • ১৭ Time View

 

 

গোপালগঞ্জের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) জেলা তথ্য অফিস কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ সুলাইমান। এ সময় তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাকযোগে সংগীতানুষ্ঠান উদ্বোধনকালে জেলা তথ্য অফিসার বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান একটি কার্যকর উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হবে। শিল্পীরা তাদের সংগীতের মাধ্যমে ভোট দেওয়া, গণভোটে অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন।

পরে দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ ট্রাকটি গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করার প্রয়াস চালান।

গানে গানে এবং বিভিন্ন কথামালায় জমে উঠে ভ্রাম্যমাণ ট্রাকের সংগীত আসর। গানের মূর্ছনায় আশ-পাশ থেকে জড়ো হয় অসংখ্য দর্শক শ্রোতা। দর্শকদের মধ্যে আগ্রহের কোনো কমতি ছিলো না। এ ধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নিতে পেরে সকলেই ছিলো উচ্ছ্বসিত। জেলা তথ্য অফিস প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025