বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে ৩ দিনব্যাপী শ্মশান কালী পূজা ও মেলা শুরু: ভক্তদের উপচে পড়া ভিড় গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ গোপালগঞ্জে রোজার আগমুহূর্তে বাজারে শসা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায় এবং লেবু প্রতি হালি ৭০ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত শেখ পরিবারের প্রবীণ সদস্য শেখ কবির আর নেই কামরুজ্জামান লুটুলর শুভেচ্ছা: নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর সাথে   একসাথে কাজ করার অঙ্গীকার গোপালগঞ্জ ২ আসনের নবাগত  এমপি ডা. কে এম বাবর বলেছেন : জনগণের ইচ্ছাই আমার ইচ্ছা গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয় গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের আতঙ্ক: শহরাঞ্চলে ভোটার কম থাকলেও গ্রামে উপস্থিতি লক্ষণীয়

গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে ৩ দিনব্যাপী শ্মশান কালী পূজা ও মেলা শুরু: ভক্তদের উপচে পড়া ভিড়

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৫৬ এএম
  • ৪২ Time View

 

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পৌর মহাশ্মশানে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শ্রী শ্রী শ্মশান কালী পূজা ও তিন দিনব্যাপী বর্ণাঢ্য মেলা। ফাল্গুনের ৩ তারিখ উপলক্ষে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো শ্মশান এলাকা এখন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখরিত।

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পৌর মহাশ্মশানে উৎসবের কর্মসূচিতে রয়েছে বিশেষ পূজা অর্চনা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাম কীর্তন, ভাগবৎ পাঠ এবং ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ। সোমবার সকাল থেকেই গোপালগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পুণ্যার্থী ঢাক-ঢোল ও শঙ্খ ধ্বনি বাজিয়ে কীর্তন করতে করতে শ্মশান প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। উলুধ্বনি আর বাদ্যযন্ত্রের মাতমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।

আগামী তিন দিনব্যাপী এই মেলা ও ধর্মীয় অনুষ্ঠান চলবে। স্থানীয়রা জানান, এই মেলা কেবল ধর্মীয় উৎসব নয়, বরং এটি এই অঞ্চলের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় শ্মশান এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আয়োজন সম্পর্কে পৌর মহাশ্মশান কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা (দিপু সাহা) বলেন প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে এই মেলার আয়োজন করা হয়েছে। “সকলের সহযোগিতায় সারা পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনায় এই পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে।

পৌর মহাশ্মশান কমিটির সুরুজ দাস গোপাল জানান,  আমরা এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025