শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২.১১ পিএম
  • ২১৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম-এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

জেলার দুটি প্রতিষ্ঠানের মোট ৬০ জন প্রতিযোগী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানস্থলকে আনন্দঘন পরিবেশে পরিণত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,  মোঃ আরিফ-উজ-জামান,  তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার  বিভাগের  উপপরিচালক, মোঃ আশ্রাফুল ইসলাম, এবং সহকারী কমিশনার ইসতিয়াক মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এ সময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!