সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে যাকাতের অর্থে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ গোপালগঞ্জে অগ্নিবীনা শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে ভাষা দিবস পালিত   ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর শিক্ষা কর্মসূচীর শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর শহীদ মিনার চত্বরে ব্যাপক প্রস্তুতি গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের জন্য আধুনিক সরঞ্জামাদি ক্রয় গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে ৩ দিনব্যাপী শ্মশান কালী পূজা ও মেলা শুরু: ভক্তদের উপচে পড়া ভিড় গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে অগ্নিবীনা শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে ভাষা দিবস পালিত   ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.১২ এএম
  • ৬৮ Time View

 

 

শেখ ফরিদ আহমেদ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬

 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদ’ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির শুরুতে একুশের প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে গোপালগঞ্জ পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ বেনজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মাসুদ আহম্মদ এবং গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু। সভায় সভাপতিত্ব করেন অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের আহবায়ক এবং গোপালগঞ্জ সরকারি নজরুল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক। অনুষ্ঠানের মূল প্রবন্ধ (কী নোট পেপার) উপস্থাপন এবং অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক অনুরাগী, সাংবাদিক ও কেমিস্ট শেখ ফরিদ আহমেদ।

উপস্থাপিত মূল প্রবন্ধে শেখ ফরিদ আহমেদ ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বিশ্বায়নের যুগে বাংলা ভাষার প্রাসঙ্গিকতা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেন। তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন যে, একুশের চেতনা কেবল একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি অন্যায় ও শোষণের বিরুদ্ধে আজীবন লড়াই করার প্রেরণা। প্রবন্ধের ওপর আলোচনায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অপরিসীম। বিশেষ করে প্রযুক্তির এই যুগে ভাষার বিকৃতি রোধে এবং তরুণ সমাজকে শেকড়ের সন্ধানে উদ্বুদ্ধ করতে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের মতো সংগঠনগুলোকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, ভাষা শহীদদের আত্মত্যাগই আজ আমাদের বিশ্বদরবারে স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে পরিচিতি দিয়েছে। তাই প্রমিত বাংলার ব্যবহার এবং জাতীয় জীবনে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করাই হোক আজকের অঙ্গীকার। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025