সুভাষ জমাদ্দর:
গোপালগঞ্জে যাকাত তহবিলের অর্থে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসহায় মানুষের সহায়তায় সেলাই মেশিন এবং নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা সম্মেলন কক্ষে’ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষণ সম্পন্নকারী ১৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি যাকাত তহবিলের আওতায় আরও ৫৪ জন দুস্থ ব্যক্তির মাঝে ২ হাজার টাকা করে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, যাকাতের অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহারের মাধ্যমে অসহায় ও দক্ষ ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলাই প্রশাসনের লক্ষ্য। এ ধরনের সহায়তা কর্মসংস্থান সৃষ্টি এবং উপকারভোগীদের পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক এম এম তারেক সুলতান ,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস উ দুল হক সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply