বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সভাপতি মোস্তফা জামান, সম্পাদক রহমান মাহামুদ গোপালগঞ্জকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান জানালেন এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে চৈত্র শেষে কুয়াশার চাদর কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ভোজ্য তেল সংকটের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন সাংবাদিকতার স্বকৃত সোপান শেখ মোস্তফা জামান টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে  সজনে  গাছ রোপন, নড়াগাতির পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে —সরকারি মালামাল চুরি, তদন্তে নেমেছে প্রশাস,

গোপালগঞ্জে ভূমিকম্পের কম্পন

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৩৪ এএম
  • ১৮৯ Time View

 

গোপালগঞ্জ:

গোপালগঞ্জে হঠাৎ ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর প্রায় ১টা ৫০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন টের পান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা।

আকস্মিক কম্পনে অনেকেই ঘর-বাড়ি ও মসজিদ থেকে দ্রুত বের হয়ে রাস্তায় অবস্থান নেন। বিশেষ করে বহুতল ভবনে থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেশি দেখা যায়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের লোকজনও নিরাপদ স্থানে সরে যান।তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ছোট কম্পনও মানুষকে আতঙ্কিত করে তোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!