শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াগাতির পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে —সরকারি মালামাল চুরি, তদন্তে নেমেছে প্রশাস,

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১.৪৯ পিএম
  • ২৬৮ Time View

 

কালিয়া নড়াইল প্রতিনিধি মো: লিটন সিকদার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি এলাকার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে সরকারি গুরুত্বপূর্ণ মালামাল চুরি হওয়ার পাশাপাশি অফিসের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন সরকারি ছুটির কারণে অফিস বন্ধ থাকার সুযোগে গভীর রাতে চোর অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সময় তারা বিভিন্ন মূল্যবান সরকারি সরঞ্জাম নিতে সক্ষম হয় –
১টা কম্পিউটার সেটসহ
১টা প্রিন্টার সেটসহ
১টা আইপিএস
১টা বড় ব্যাটারি
১টা রাউটার
১টা অনু ডিভাইস
১টা মোটর পানির পাম্প সহ
পাশাপাশি অফিসের দরজা-জানালা ভাঙচুর করা হয়।
এ ঘটনায় অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টিকে গুরুত্বসহকারে দেখে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এসআই রাকিব তদন্ত করে একটি মামলা দায়ে করেছেন।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধারে অভিযান চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!