মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭.৫১ এএম
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত ৩টার দিকে নিজ বাসার ঘরের ভেতর থেকে কথা নামে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত কথার স্বামী প্রিন্স একটি ঔষুধ কোম্পানিতে চাকরি করেন। মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ও বিবাদ চলছিল।
এলাকাবাসী জানান, কথার বোন জামাই মিঠুনের সাথে তার চলাফেরা নিয়ে এলাকায় সন্দেহ ও গুঞ্জন ছিল। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। তদন্তের স্বার্থে ঘটনার সব দিকই তারা খতিয়ে দেখছে।
এ বিষয়ে নিহতের বোন জামাই মিঠুন জানায়, কথার স্বামী প্রিন্স নেশা করে প্রায়ই তাকে মারধর করতো।

এদিকে কথার স্বামী প্রিন্স জানায়, রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে চর-থাপ্পর দেই। এতে সে অভিমান করে গলায় ফাস দিয়েছে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আলামত সংগ্রহ করা হয়েছে এবং স্বজন ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!