রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ২৪ ঘণ্টা জরুরি অপারেশন ব্যবস্থা নিশ্চিতের অঙ্গীকার: নির্বাচনী জনসভায় ডা. কে এম বাবর

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২.৫৪ পিএম
  • ৪২১ Time View

মো: আল-ইমরান সুমন:
গোপালগঞ্জে সরকারি হাসপাতালেই ২৪ ঘণ্টা জরুরি অপারেশন ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর। তিনি বলেন, “কাউকে আর জরুরি চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় ছুটতে হবে না। এখানেই সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে।”

আজ বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সভায় সভাপতিত্ব করেন শেখ অসিকুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. আবুল খায়ের, আজিজুর রহমান বেনা, অ্যাড. তৌফিক, সিকদার শহিদুল ইসলাম লেলিন, কাঠি ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম, মাঝিগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ খা ছাড়াও ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভায় বক্তারা বলেন, গোপালগঞ্জের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট দূর করতে হলে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও দক্ষ নেতৃত্ব। এ ক্ষেত্রে ডা. কে এম বাবরের চিকিৎসা অভিজ্ঞতা ও জনবান্ধব দৃষ্টিভঙ্গি জেলার স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত খুলে দেবে বলে তারা আশা প্রকাশ করেন।

এছাড়া ডা. বাবর শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করার কথাও উল্লেখ করেন। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!