বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গোপালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নুসরাত, স্বপ্ন ডাক্তার হওয়ার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা’ অনুষ্ঠিত গোপালগঞ্জে ভূমিকম্পের কম্পন গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে ম্যানহোলের পাশে রাস্তা খুঁড়ে ফেলে রাখা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাসে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা এমপি ডা. কে এম বাবরের গোপালগঞ্জে যাকাতের অর্থে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ গোপালগঞ্জে অগ্নিবীনা শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে ভাষা দিবস পালিত   ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর শিক্ষা কর্মসূচীর শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার কে এম বাবরের বিশাল জনসভা

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১.৩৮ পিএম
  • ৪২৬ Time View

এস এম সাজ্জাদ হোসেনঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর আজ শনিবার রামদিয়া হাই স্কুল মাঠে এক বিশাল জনসভা করেন। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল, শ্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে হাজারো নেতা-কর্মী ও সমর্থক সমবেত হলে পুরো এলাকা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান বক্তা ডাঃ কে এম বাবর বলেন, “গোপালগঞ্জ-২আসনের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটাতে আমি অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন আমার প্রথম অগ্রাধিকার।”
তিনি আরো বলেন, গোপালগঞ্জের স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। একটি মেডিকেল কলেজ থাকলে ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া যায়না, রোগীদের সামান্য চিকিৎসার পরই ঢাকা বা খুলনায় রেফার করা হয়।
ডাঃ বাবর প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের মানুষ ২৪ ঘণ্টা চিকিৎসা সুবিধা পাবে—ইনশাআল্লাহ।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম বলেন, “এলাকার অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। তাই বিএনপি প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতেই হবে।”

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—
গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপি সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, লতীফপুর ইউপি চেয়ারম্যান জাফর হোসেন কালু, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, অ্যাডভোকেট এম এ আলম জিপি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025