রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ঘন কুয়াশা জনজীবন বিপর্যস্ত,দৃষ্টিসীমা ৫০ মিটার এ নেমে এসেছে

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ২.১৫ এএম
  • ৫০৯ Time View
oplus_0

গোপালগঞ্জ :
গোপালগঞ্জে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। আজ ভোর থেকে জেলার ওপর ঘন কুয়াশা বিরাজ করছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা মাত্র ৫০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকায় সড়ক ও মহাসড়কে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে দুর্ঘটনার আশঙ্কায় চালকরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন।
ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। কাজের সন্ধানে বের হতে না পারায় অনেকের দৈনন্দিন আয়ে ভাটা পড়েছে। দিনমজুররা বলছেন, এভাবে কুয়াশা ও শীত অব্যাহত থাকলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় যানবাহন চালকদের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!