শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জন ভোগান্তি

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২.৪৭ এএম
  • ৩৭৯ Time View
oplus_0

 

গোপালগঞ্জ:
গোপালগঞ্জে হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। টানা শীতের প্রভাবে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন বয়স্ক ও অসুস্থ মানুষরা।
আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। ঘন কুয়াশায় ঢেকে ছিল চারপাশ, ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং অনেক স্থানে দৃষ্টিসীমা কমে আসে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনের বেশির ভাগ সময় জুড়েই কুয়াশা থাকতে পারে। এতে করে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী এবং বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শীত থেকে বাঁচতে অনেককে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত শীতের তীব্রতা কমার পাশাপাশি দরিদ্র ও বয়স্কদের জন্য শীতবস্ত্র সহায়তার দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!