শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জের তাপমাত্রা ৭.০ডিগ্রি সেলসিয়াস, বয়ে যাচ্ছে সত্য প্রবাহ

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ২.১১ এএম
  • ৪২২ Time View
oplus_0

 

গোপালগঞ্জ :
গোপালগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আকাশ ছিল ঘন কুয়াশাচ্ছন্ন, দৃষ্টিসীমা নেমে আসে মাত্র ২০০ মিটারে। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।
তীব্র শীত ও কনকনে ঠান্ডায় সাধারণ মানুষ জবুথবু হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ শীতের কারণে কাজে বের হতে পারছে না। খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
সবচেয়ে বেশি বিপদে পড়েছে বয়স্ক ও শিশুরা। শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। দরিদ্র মানুষ শীত নিবারণের জন্য খড়কুটো ও জ্বালানি জ্বালিয়ে আগুন পোহাচ্ছে।
ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বয়স্ক, শিশু ও অসুস্থদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!