বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ৭ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত গোপালগঞ্জ-ঢাকা রুটে নিম্নমানের ট্রেন চালুর খবরে ক্ষোভ: এসি ও চেয়ার কোচসহ আধুনিক ট্রেনের গণদাবি গোপালগঞ্জে অব্যাহত লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কাশিয়ানীর একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী মামুন ভূঁইয়ার দৌরাত্ম্য নিয়ে নানা প্রশ্ন

গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ৭ লাখ টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২.১২ পিএম
  • ১১১ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৫ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে দুইটি মামলায় মোট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে ডোমরাশুর এলাকার এফ এম (ফুলমালা) ব্রিকসকে ৪,০০,০০০/- এবং গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকসকে ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং মাটি কাটার অনুমোদনবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ জানান, সদর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!