বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৬ লাখ টাকা গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ৭ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত গোপালগঞ্জ-ঢাকা রুটে নিম্নমানের ট্রেন চালুর খবরে ক্ষোভ: এসি ও চেয়ার কোচসহ আধুনিক ট্রেনের গণদাবি গোপালগঞ্জে অব্যাহত লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৬ লাখ টাকা

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬, ১২.৩১ পিএম
  • ১০৬ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (০৬ মে ২০২৬) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও এ কে এম ফয়জুল বারী।

অভিযানকালে ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় তিনটি মামলায় মোট ১৩ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী একই আইনে একটি মামলায় ৩ লাখ টাকা জরিমানা করেন। সব মিলিয়ে চারটি মামলায় মোট ১৬ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো— সোহাগ ব্রিকস (৪ লাখ টাকা), রাজ ব্রিকস (৩ লাখ টাকা), স্টার ব্রিকস (৪ লাখ টাকা) এবং শিয়ার ব্রিকস (৫ লাখ টাকা)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে জরিমানার মূল কারণ ছিল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা এবং অননুমোদিতভাবে মাটি কাটা।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!