রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল গোপালগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সব পজিটিভ নিউজ বয়কটের ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬.৫১ এএম
  • ৫৮৫ Time View

​নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের বর্বর হামলা, ক্যামেরা ভাঙচুর এবং লাঞ্ছনার প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক নেতাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে হাসপাতালটির সব ধরনের ‘পজিটিভ নিউজ’ (ইতিবাচক সংবাদ) বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির মতো নেতিবাচক সংবাদগুলো যথারীতি প্রকাশ করা হবে। ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংবাদকর্মীরা।

​বৈঠক সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এই সংবাদের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সেখানে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ ২৪’ (News 24)-এর প্রতিনিধি সামিউল আলিম এবং ‘ডিবিসি নিউজ’ (DBC News)-এর ক্যামেরা পারসন তমাল খান।

​অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল কলেজের ছাত্ররা হঠাৎ করেই সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা দুই সংবাদকর্মীকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে থাকা পেশাগত ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।

​এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ দুপুরে গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা এক জরুরি বৈঠকে বসেন। সভায় বক্তারা সাংবাদিকদের ওপর এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা জানান।

​বৈঠক শেষে সাংবাদিক নেতারা ঘোষণা দেন:
​পজিটিভ নিউজ বয়কট: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোনো ভালো কাজের সংবাদ বা পজিটিভ নিউজ সংবাদমাধ্যমে প্রচার করা হবে না।
​নেগেটিভ নিউজ চালু: হাসপাতালের যেকোনো অনিয়ম, ভুল চিকিৎসা, অব্যবস্থাপনা ও নেতিবাচক খবর জোরালোভাবে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!