মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির স্থান হবে না: এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জ আদালতে বিচারকের পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবী আহতের অভিযোগ আমেরিকা প্রবাসী দুই শিশুর হাতেই অরুনিমা রিসোর্টে ‘দ্বীপকুঞ্জ’-এর শুভ উদ্বোধন গোপালগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির স্থান হবে না: এমপি ডা. কে এম বাবর

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১.৩৯ পিএম
  • ২৬ Time View

নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, “গোপালগঞ্জে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজি চলবে না। আইনশৃঙ্খলা বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী গোপালগঞ্জ গড়ে তোলা হবে।”

সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ডা. কে এম বাবর আরও বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রণোদনা ও কৃষি সহায়তা সহজেই পাবেন। কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কৌশিক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুনুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং এলাকার কৃষকরা।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!