শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ ১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সময়সূচি পরিবর্তনের দাবি গোপালগঞ্জে গ্রিন ফোর্স বাংলাদেশের জেলা কমিটির পরিচিতি সভা প্রেমের সম্পর্কের জেরে হামলার অভিযোগ, গোপালগঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক

গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১.১৮ পিএম
  • ৮৬ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোপালগঞ্জে ‘নৌযান শুমারি ২০২৬’-এর শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নৌযান শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করছেন জেলা পরিসংখ্যান কার্যালয়, গোপালগঞ্জের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু হাসনাইন।

সংশ্লিষ্টরা জানান, দেশের নৌযান সম্পর্কে হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের মাধ্যমে নৌখাতের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতেই এ শুমারি পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!