মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৫ গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫ মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১.৩৭ এএম
  • ২৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদজাতীয় কিছু পান করার পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরেক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুজনেরই স্ত্রী ও দুটি করে কন্যাসন্তান রয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। অনিশ্চয়তায় পড়েছে চার শিশুর ভবিষ্যৎ।

নিহতরা হলেন কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামের মহেন্দ্র নাথ হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) ও একই গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৮)। মনোতোষ পেশায় ইজিবাইকচালক ছিলেন। আর কৃষ্ণকান্ত রাধাগঞ্জ বাজারে অনিল বাড়ৈর সঙ্গে যৌথভাবে ডেকোরেটরের ব্যবসা করতেন। একই ঘটনায় অসুস্থ অনিল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিনজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ঢাকার পপুলার হাসপাতালে মনোতোষ এবং রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্তের মৃত্যু হয়।

গ্রাম পুলিশ সদস্য সৌরমান শেখ জানান, পূজা শেষে প্যান্ডেলের মালামাল আনতে মনোতোষের ইজিবাইকে করে কৃষ্ণকান্ত ও অনিল একটি মন্দিরে যান। ধারণা করা হচ্ছে, সেখানে তাঁরা মদজাতীয় কোনো পানীয় পান করেছিলেন। তবে তাঁরা ঠিক কী পান করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

কৃষ্ণকান্তের ভাই বিষ্ণু বাড়ৈ জানান, ডেকোরেটরের কাজ করতে গিয়ে তাঁর ভাই অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে মনোতোষের ভাই উত্তম হালদার বলেন, পানির মতো কোনো তরল পদার্থ পান করার পর তাঁর ভাই অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের উপার্জনক্ষম দুই যুবকের মৃত্যুতে তাঁদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের স্ত্রী ও ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কোটালীপাড়া থানার ডিউটি অফিসার পুতুল সেন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!