মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ঈদ ঘিরে চুরির আতঙ্ক: পাড়া-মহল্লায় বাড়ছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর তৎপরতা জ্বালানি সংকটের অজুহাতে গোপালগঞ্জে রড-সিমেন্টের দাম আকাশচুম্বী নারী ও কন্যার অধিকার সুরক্ষায় গোপালগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। গোপালগঞ্জে শরিফ ফার্নিচারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গোপালগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গোপালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নুসরাত, স্বপ্ন ডাক্তার হওয়ার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা’ অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত।

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১.৩৯ পিএম
  • ৬৪ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) বিকালে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কলেজছাত্র বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্ধাবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হন এবং অপর দুই জন আহত হন। আহতদের কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025