মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ঈদ ঘিরে চুরির আতঙ্ক: পাড়া-মহল্লায় বাড়ছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর তৎপরতা জ্বালানি সংকটের অজুহাতে গোপালগঞ্জে রড-সিমেন্টের দাম আকাশচুম্বী নারী ও কন্যার অধিকার সুরক্ষায় গোপালগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। গোপালগঞ্জে শরিফ ফার্নিচারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গোপালগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গোপালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নুসরাত, স্বপ্ন ডাক্তার হওয়ার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা’ অনুষ্ঠিত

দীর্ঘদিন বেদখলে থাকা ৪ একর জমি বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১.২৮ পিএম
  • ২৪৩ Time View

গোপালগঞ্জ রিপোর্টঃ
প্রায় কয়েক যুগ ধরে বেদখলে থাকা গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ৪ একর ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ।

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) থানার জমি অবৈধভাবে দখল করে থাকা ১৩টি পরিবারের বৈধ কোনো কাগজপত্র না থাকায় নিজেদের উদ্যোগে জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোটালীপাড়া থানা তাদের জমি বুঝে পায়।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে কোটালিপাড়া থানা ভবনের পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে বসতবাড়ি গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। আশ্রয়কৃত পরিবারগুলো তখন থানার বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দিনমজুরিতে কাজ করতেন। আশ্রয় নেওয়ার কয়েকবছর পর থেকে তাদের আত্মীয় স্বজনেরাও থানার জমি দখল করে বসতবাড়ি গড় তোলে। বেশ কয়েকবছর আগে থেকে থানা কতৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দিতে। কিন্তু বিগত দিনে তারা জমি না ছাড়তে গড়িমসি করলেও, কিছুদিন আগে কোটালীপাড়া থানা পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা গত শনিবার দখল করা জমি নিজেরাই ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার কোটালীপাড়া থানা পুলিশ তাদের বেদখল থাকা ৪ একর ৭ শতাংশ জমি বুঝে পায়।

এবিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। এতে করে আমাদের থানার আরও ৪ একর জমি আমাদের কাছে ফিরে এলো। আমাদের ফোর্সের আবাসন সংকট রয়েছে। যার ফলে আমাদের পুলিশ সদস্যরা মানবেতর দিনপার করছে। জমি সংকট ও বেদখল থাকায় আমরা ভবন তৈরি করতে পারছি না। এখন জমি যেহেতু আমরা বুঝে পেয়েছি আমাদের সদস্যদের জন্য আবাসস্থল সহ প্রয়োজনীয় কাজে জমি ব্যবহার করতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025