শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে সাংবাদিক শেখ মোস্তফা জামানকে সম্মাননা স্মারক প্রদান

  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫, ১০.৪৪ এএম
  • ৬৬৫ Time View

রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জের সাংবাদিক শেখ মোস্তফা জামানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এই সম্মাননা স্মারকটি তাকে সাংবাদিকতা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়েছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বৃহস্পতিবার গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট জনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

শেখ মোস্তফা জামান দীর্ঘদিন ধরে সৎ ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তার এই সম্মাননাপ্রাপ্তি গোপালগঞ্জ জেলার সাংবাদিক এবং স্থানীয় জনগণের জন্য একটি গর্বের বিষয়।

বিশেষভাবে উল্লেখ্য যে, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এর আগেও বিভিন্ন সময়ে সাংবাদিক শেখ মোস্তফা জামান সম্মানিত হয়েছেন। ২০০৭ সালে এজিএস এর মাধ্যমে ভারত থেকে সাংবাদিকতার উপর বিশেষ সম্মাননা পদক পেয়েছেন। নব্বই দশকের মাঝামাঝি গোপালগঞ্জ থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন তিনি। বর্তমানে তিনি জেলার বহুল প্রচারিত ‘দৈনিক বর্তমান গোপালগঞ্জ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বৈশাখী টিভিতে ২১ বছর কর্মরত রয়েছেন। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স করেছেন।

২০০০ সালের পর থেকে অদ্যবধি তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতা করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!