শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

সালমানের ঈদের ছবির টিকিটের অবিশ্বাস্য দাম

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৫.০০ পিএম
  • ৬৭৬ Time View

ভারতীয় দর্শকদের ঈদের খুশিকে দ্বিগুণ করতে বড় পর্দায় আসছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। ৩০ মার্চ মুক্তি পাবে ‘সিকান্দার’। গত মঙ্গলবার সকাল থেকেই ছবির অগ্রিম বুকিং শুরু হয়, চতুর্থ দিনে এসে বুকিং হয়েছে প্রায় ১০ কোটি রুপির টিকিট। এর সঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে টিকিটের দাম।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাল্টিপ্লেক্সে একেকটা টিকিটের জন্য গুনতে হচ্ছে দুই হাজার রুপির চেয়ে বেশি। আর সিঙ্গেল স্ক্রিনে দাম ছাড়িয়েছে সাত শ রুপি।

মুম্বাইয়ে ‘ডিরেক্টরস কাট’ বা ‘লাক্স’ টিকিটগুলো ২ হাজার ২০০ রুপিতে বিক্রি হচ্ছে। দিল্লিতে তা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৯০০ রুপির মধ্যে। পিছিয়ে নেই কলকাতা বা চেন্নাইও।

সিঙ্গেল স্ক্রিনের মধ্যে মুম্বাইয়ের দাদর এলাকার প্লাজা সিনেমায় বিকেলের শোয়ের টিকিটের দাম ৭০০ রুপি পর্যন্ত পৌঁছেছে। তবে দিল্লির কিছু জায়গায় আবার সিঙ্গেল স্ক্রিনের টিকিটের দাম ৯০ থেকে ২০০ রুপির মধ্যে আছে।

‘সিকান্দার’ ছবির অগ্রিম বুকিং সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি এনসিআর, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত বুকিং হয়েছে ১ কোটি ৭০ লাখ রুপির টিকিট, যা দিল্লিতে ১ কোটি ৪০ লাখ রুপি।

এ আর মুরুগাদস পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে সালমান আর রাশমিকা মান্দানার জুটি দেখা যাবে। এই ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন সত্যরাজ, শরমন যোশী, কাজল আগারওয়াল, প্রতীক বাব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!