বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের জন্য আধুনিক সরঞ্জামাদি ক্রয় গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে ৩ দিনব্যাপী শ্মশান কালী পূজা ও মেলা শুরু: ভক্তদের উপচে পড়া ভিড় গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ গোপালগঞ্জে রোজার আগমুহূর্তে বাজারে শসা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায় এবং লেবু প্রতি হালি ৭০ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত শেখ পরিবারের প্রবীণ সদস্য শেখ কবির আর নেই কামরুজ্জামান লুটুলর শুভেচ্ছা: নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর সাথে   একসাথে কাজ করার অঙ্গীকার

গোপালগঞ্জসহ ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৪৩ পিএম
  • ৪১ Time View

শেখ মোস্তফা জামান:

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বাধীন নতুন সরকারে দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়নি।

গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—দক্ষিণাঞ্চলের এই তিন জেলায় এবারের নির্বাচনে বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এসব জেলায় এবার সব আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা।

আওয়ামী লীগ–অধ্যুষিত গোপালগঞ্জসহ কয়েকটি জেলা মন্ত্রী-প্রতিমন্ত্রী পাচ্ছে না। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের  এলাকাগুলোও মন্ত্রী-প্রতিমন্ত্রী থেকে বঞ্চিত রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়নি।কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা—এই ৮ জেলার কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই।

বড় জেলার মধ্যে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছে খুলনা। এ জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে জয়ী হয়েছে বিএনপি।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ থেকে এবার প্রথম তিনজন সংসদ-সদস্য পেয়েছে বিএনপি। কিন্তু এ জেলার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। সাধারন মানুষের ধারনা ছিল  গোপালগঞ্জর তিনটি আসন  তারেক রহমানকে  উপহার দেওয়ায় মন্ত্রীত্ব আসতে পারে।

অন্যদিকে দলীয় সূত্র বলছে, মন্ত্রিসভা গঠনে আঞ্চলিক ভারসাম্য, অভিজ্ঞতা ও বিভিন্ন কৌশলগত বিষয় বিবেচনা করা হয়েছে। ভবিষ্যতে এই অঞ্চল থেকে নেতৃত্বের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025