রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ৫টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.০৯ পিএম
  • ৪৭৭ Time View

 

 

গোপালগঞ্জ  ।।

গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাঃ বিদ্যালয়, শহরের বিনাপনি স্কুল, রেশমা স্কুলের কাছে ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার(১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা পর্যন্ত ৫ টা রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর একটি ও অন্য দুইটি কেন্দ্রের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বিকট শব্দের সৃষ্টি হয়। এতে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। তবে, এঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আতংক সৃষ্টি করতে এ ঘটনা ঘটনানো হয়েছে। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া, গত ৩০ জানুয়ারী গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটাডলিয়ান অফিস কম্পাউন্ডে, গত ২৮ জানুয়ারী গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে, ২৬ জানুয়ারী  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর‌্যন্ত কোন কুল কিনারা পায়নি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!