শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল গোপালগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত-৩০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২১ এএম
  • ৩৬৪ Time View

টুঙ্গিপাড়া প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেন এর জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক বছর থেকেই তিনি শারিরিকভাবে অসুস্থ ছিলেন।

শেখ কবির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। এরপর তার দ্বিতীয় জনাজা অনুষ্ঠিত হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এবং ৩য় জানাযা আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় তার প্রতিষ্ঠিত খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে সম্পন্ন হয় । পরে তাকে টুঙ্গিপাড়া শেখ বাড়ি পারিবারিক করস্থানে দাফন করা হয়।

এ শিক্ষা উদ্যোক্তার মৃতুতে শোক ও সমাবেদন জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তাগণ ছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

শেখ কবির বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট ছিলেন। ২০০১ সালে বিআইএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে টানা ১৩ বছর তিনি এ পদে ছিলেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানও ছিলেন শেখ কবির। এছাড়া তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে চাকরি করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

১৯৪২ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই।

শেখ কবির ছিলেন একজন শিক্ষা উদ্যোক্তা। স্কুল কলেজ প্রতিষ্ঠা ছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। উচ্চশিক্ষার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!