মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে কড়া নিরাপত্তায় নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন: অবাধ ও সুষ্ঠ ভোটে প্রশাসনের দৃঢ় আশ্বাস

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৪৩ পিএম
  • ৩৯৩ Time View

 

শেখ ফরিদ আহমেদ,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় নির্বাচনী সকল কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও যৌথবাহিনী সমন্বয় সেল। জেলার পাঁচটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সমন্বিত ও স্তরভিত্তিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নির্বাচনী সামগ্রী নিরাপদে স্ব-স্ব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, জেলার অধিকাংশ ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল-স্ট্যাম্পসহ সকল নির্বাচন সামগ্রী সর্বোচ্চ নিরাপত্তা ও তত্ত্বাবধানে বিতরণ নিশ্চিত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিবিড় মনিটরিংয়ের আওতায় রয়েছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন বলে প্রশাসন দাবি করেছে। সম্ভাব্য সংবেদনশীল এলাকা পূর্বেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন ও যৌথবাহিনী দৃঢ়ভাবে আশ্বস্ত করেছে যে, গোপালগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম বরদাস্ত করা হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে।
গোপালগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসন বলেছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা করতে। সকলের সম্মিলিত অংশগ্রহণেই একটি নিরাপদ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!