রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সভাপতি মোস্তফা জামান, সম্পাদক রহমান মাহামুদ

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২.৫৮ পিএম
  • ৩১৯ Time View

রাজিয়া সুলতানাঃ

গোপালগঞ্জ সাংবাদিক কাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা এবং আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
১২ এপ্রিল সন্ধ্যায় জেলা শহরের দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকা কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামানকে সভাপতি এবং এম টি রহমান মাহামুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক গোলাম মোস্তফা জিএম-কে ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটি মোট ২৫ সদস্য বিশিষ্ট।
কমিটি গঠন পূর্ববর্তী আলোচনা সভায় সাংবাদিকরা পেশাগত মানোন্নয়ন ও নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের যেকোনো সমস্যায় এই কাব সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতি আড্ডার আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম শেষে উপস্থিত সাংবাদিকদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!